শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:৩৩ এএম, ২০২২-০৪-২১
ইসরাইল ও ফিলিস্তিন গত বছরের ১১ দিনের যুদ্ধের পর সবচেয়ে বড়ো ধরনের সংঘাতে জড়িয়েছে। ফিলিস্তিনি হামাস বৃহস্পতিবার গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করে। এর জবাবে ইসরাইল বিমান হামলা চালায়। এর আগে বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দেরও শহরের একটি বাগানে রকেট হামলা চালানো হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। ইসরাইল তাৎক্ষণিক জবাবে মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালায়। ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেট তৈরির সরঞ্জাম সরবরাহ করা হয় এ রকম একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে।
গাজা শাসনকারী ইসলামপন্থী হামাস বলছে, তারা ইসরাইলি বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুঁড়েছে।
এদিকে মুসলিমদের পবিত্র মাস রমজানের পাশাপাশি ইহুদিদের পাসওভার ফেস্টিভালের কারনে উত্তেজনা আরো তীব্র রূপ ধারন করেছে।
মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরাইলে ফিলিস্তিন ও ইসরাইলি আরবদের চারটি ভয়াবহ হামলায় ১৪ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদিকে গত ২২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উত্তেজনা ও উস্কানিমূলক কর্মকান্ড বন্ধে সবকিছু করতে উভয়পক্ষের ওপর চাপ তৈরিতে তিনি তাদের সাথে যোগাযোগ রাখছেন। নিউইয়র্কে তার মুখপাত্রের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited